EIIN: 112235

24/09/2026 7:30 PM

প্রধান শিকক্ষের সংক্ষিপ্ত বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন,
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত বহুলী তমিজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় বহুলী গ্রাম তথা ধীতপুর ইউনিয়নের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকার মেয়েদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৮৬ সালে  বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়।
বিদ্যালয়টির ইতিহাস ও ঐতিহ্য আমাদের গৌরবের ধন। অল্প কিছু কক্ষ ও সীমিত সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু হলেও আজ এ প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অগণিত ছাত্রীকে গড়ে তুলেছে সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মানবিক গুণাবলির বিকাশ। তাই এ বিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে জ্ঞান, শিষ্টাচার, নৈতিকতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে সমাজ ও দেশের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
আমি আশা করি, আমাদের এ বিদ্যালয় আগামী দিনে আরও সমৃদ্ধ হবে এবং বহুলীর শিক্ষার ইতিহাসে স্বর্ণালী অধ্যায় যোগ করবে।
আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করুন।

রোকসানা খাতুন

(প্রধান শিক্ষক)

বহুলী তমিজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
বহুলী , ভালুকা, ময়মনসিংহ